চীনের আধা-স্বায়ত্তশাসিত শহর হংকংয়ে মানবাধিকার রক্ষা বিষয়ক একটি আইন পাস হয়েছে আমেরিকায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বিলে সই করেছেন।
গত কয়েক মাস ধরে চীনের ‘দমন-নিপীড়নের’ বিরুদ্ধে আন্দোলন করা হংকংয়ের সঙ্গে আমেরিকার ভালো বাণিজ্যিক সম্পর্ক অনেক দিনের।
আমেরিকার নতুন আইনের কারণে বেইজিং বাণিজ্যিকভাবে আরও চাপে পড়বে। মার্কিন মুলুকে এ ধরনের আইন পাস হলে ‘অভিযুক্ত’ দেশের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করা হয়।
গণতন্ত্রের দাবিতে হংকংয়ে এখন চীনবিরোধী আন্দোলন চলছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশটি রীতিমতো উত্তাল ছিল। এখনো প্রায় একই অবস্থা।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও সফল হয়নি তারা।
চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক সেই আদিকাল থেকে ‘খারাপ’। ট্রাম্পের আমলে অবস্থা আরও শোচনীয়। বাণিজ্যযুদ্ধে কেউ কাউকে ছাড়ছে না।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
