বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে বুধবার (২০ নভেম্বর) রাতে দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে নিউইয়র্ক মহানগর বিএনপি। এ সময় নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুর্বার আন্দোলনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে হোস্ট সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত হয়। এছাড়া, জন্মদিনের কেক কাটাও হয়। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও সহ-সভাপতি রেজবুল কবীর।
অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, কাজী আজম ও জসীম ভুইয়া, মীর মশিউর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, আলী ইমাম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, শাহাদৎ হোসেন রাজু, আনিসুর রহমান, তোফায়েল আহমেদ, শামিম আহমেদ, আবু জাফর ফরাজি, কামাল হোসেন, জিয়াউল হাসান, এনামুল কবির অপু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, অহিদুজ্জামান রিয়াদ প্রমুখ।
এদিকে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন বাদল এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরানোর পরই কোটি জনতার সমাবেশ ঘটিয়ে জন্মদিনের মহাসমাবেশ করা হবে।
যুক্তরাষ্ট্র যুবদল :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে
যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে ২০ নভেম্বর প্রথম প্রহরেই সংগঠনের সভাপতি
জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদের
পরিচালনায় জ্যাকসন হাইটসের পালকি চায়নিজ রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা শাহবাজ আহমদ পবিত্র কোরআন থেকে পাঠ করেন। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ কামনা করেন।
এসময় অন্যদের মধ্যে আরও ছিলেন- এবাদ চৌধুরী, আবুল কাশেম, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি ও ঢাকা জেলা বিএনপির বৈদেশিক কল্যাণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন, খলকুর রহমান, মো. রেজাউল আজাদ ভূঁইয়া, বিএম বাদশা, এম সিদ্দিক পাটোয়ারী, ইকবাল খান, মনিরুল ইসলাম, আশরাফ উদ্দীন, মোস্তফা আহমদ, ফরিদ খন্দকার, রাশিদা আহমদ মুন ও আফরোজা আক্তার প্রমুখ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
