বিশ্ব সংস্কৃতির কেন্দ্রস্থল প্যারিসে চলছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্স। ১৯৩টি সদস্য রাষ্ট্র এবং দশ সহযোগী সদস্য নিয়ে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এ অধিবেশন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
চলমান এ অধিবেশনে ছয়টি কমিশন, চারটি কমিটি ও ২৫টি ইভেন্টে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং দেড় শতাধিক মন্ত্রীরা অংশ নিচ্ছেন। অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃতিমন্ত্রীদের ফোরামে এবার অংশ নিয়েছেন বিশ্বের ১৩৯ টি দেশের সংস্কৃতি মন্ত্রীরা, এ অংশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ । মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ ফোরামে মোট চারটি থিমে ১৬টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী দিনের দ্বিতীয় থিম ‘Culture at the heart of education, a fundamental dimension for human development and innovation’-শীর্ষক প্যানেল এ অংশগ্রহণ করেন।
উক্ত প্যানেল এ প্রতিমন্ত্রী সৃজনশীল শিল্পসমূহে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। ব্যক্তিপর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত এ প্রশিক্ষণ বিস্তৃত বলে উল্লেখ করে তিনি শিল্পকলা একাডেমীসহ বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়া, সংস্কৃতি ও সৃজনশীল শিল্পসমূহের ক্ষেত্রে বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির প্রভাব সম্পর্কে প্রশ্নের উত্তরে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রকে ডিজিটাইজেশনের মাধ্যমে সংরক্ষণ ও সম্প্রসারণের উপর বাংলাদেশ বিশেষ গুরুত্ব আরোপ করছে।
অধিবেশন শেষে কে এম খালিদ ইন্দোনেশিয়ার সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হিলমার ফরিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য কালচারাল কার্নিভাল ফোরামে অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশকে আমন্ত্রণ জানান।
বৈঠকে দুই দেশের সংস্কৃতি বিনিময় চুক্তি নবায়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দেশের সংস্কৃতি প্রতিনিধিদল বিনিময় এবং সার্বিক সংস্কৃতি বিষয়ক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
