বাংলাদেশের ক্যামেরাপার্সন নূর হোসেন জুয়েল তার অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছেন। গত রবিবার নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে জুয়েলের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
শো টাইম মিউজিক এর উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানে বিভিন্ন
ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজক প্রতিষ্ঠানের প্রধান আলমগীর
খান আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যাকসন হাইটস
বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সভাপতি শাহ নেওয়াজ, সাংবাদিক ও লেখক শামীম আল
আমিন, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ, ফটো সাংবাদিক নেহার
সিদ্দিকী, সঙ্গীত শিল্পী তনিমা হাদী, কবি রওশন হাসান, উপস্থাপক শামসুন
নাহার নিম্মিসহ আরও কয়েকজন।
এরিমধ্যে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বণে নির্মাণাধীন ডকুমেন্টারিতে
চিত্রগ্রহণের কাজ করছেন ক্যামেরাম্যান ও সিনেমাটোগ্রাফার নূর হোসেন জুয়েল।
বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
বাংলাদেশের নাগরিক টিভির ক্যামেরা টিমের নেতৃত্বে থাকা জুয়েল বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ নানা প্রতিষ্ঠানে কাজ করেছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
