‘মুকুট তাতো পড়ে আছে রাজা শুধু নেই’, ‘দ্বিপ ছিল শিখা ছিল’ ইত্যাদি জনপ্রিয় ৪৫টি গানের মাধ্যমে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্মশতবার্ষিকী উদযাপিত হল নিউইয়র্কে।
বাঙালির হৃদয়ে গেঁথে থাকা সঙ্গীতে শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনন্য এ অনুষ্ঠানের আয়োজন করে ‘রুপন্তী ইউএসএ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিউইয়র্কস্থ ‘বাংলা টিভি’। সর্বস্তরের প্রবাসীর উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় জ্যামাইকায় স্টার কাবাব পার্টি হলে।
এ সময় মান্না দে’র স্মৃতিচারণ এবং আমেরিকা প্রবাসীদের সঙ্গে দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ আলোকপাত করেন হোস্ট সংগঠনের কর্ণধার শারমিন রেজা ইভা, কমিউনিটি লিডার টমাস দুলু রায়, ফখরুল ইসলাম দেলোয়ার, লেখক জীবন চৌধুরী, সাংবাদিক কৌশিক আহমেদ, আবির আলমগীর প্রমুখ।
শুরুতে এই অনুষ্ঠানে মান্না দে’র সাড়া জাগানো সঙ্গীত পরিবেশনের একমাত্র শিল্পী শান্তনু ভৌমিককে বিপুল করতালির মধ্যে ফুলেল শুভেচ্ছা জানান ‘রূপন্তী ইউএসএ’র সিইও মীর ই ওয়াজেদ শিবলী, লুৎফর রহমান এবং নাসরীন রেজা।
গানের ফাঁকে প্রবাসের জনপ্রিয় দুই শিল্পী এবং কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি শিল্পী শান্তনু ভৌমিক।
এ সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের এই দুই শিল্পী মান্না দে’র আত্মার শান্তি কামনা এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রচণ্ড ঠাণ্ডাা সত্ত্বেও গানপ্রিয় প্রবাসীরা অনুষ্ঠানে এসে শান্তনুর গানের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মান্না দে’র সান্নিধ্য লাভের প্রয়াস চালান। হারানো দিনের গানগুলোর সঙ্গে তবলা সঙ্গত করেন খুশবু আলম, মন্দিরায় ছিলেন শহীদউদ্দিন এবং কী বোর্ডে পার্থ। সমগ্র অনুষ্ঠানের চমৎকার উপস্থাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
