যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার ব্রিটেন সময় রাত ১০টায় পূর্ব লন্ডনের নিউহাম হাসপাতালে মারা যান ব্যারিস্টার মনির জামান শেখ। তিনি গ্রাজুয়েট ক্লাব ইউকে-এর সভাপতি ও লন্ডনের পিজিএ সলিসিটরের প্রিন্সিপাল ছিলেন।
মৃত্যুকালে মনির জামানের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাই গ্রামে। গ্রাজুয়েট ক্লাব ইউকে এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আনিছুর রহমান আনিছ জানান, ব্যারিস্টার মনির জামান শেখ গত দু’দিন পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মনির জামান শেখ।
করোনায় মৃতদের শুধু গার্ডেন অব পিস কবরস্থানে দাফনের অনুমতি পাওয়া যাচ্ছে। অন্য কবরস্থানে করোনায় মৃতদের দাফনের অনুমতি দিচ্ছে না বলে জানান বিশিষ্ট কমিউনিটি নেতা ড. আনিছুর রহমান আনিছ। পূর্ব লন্ডনে বাংলাদেশিসহ মুসলিমদের কবরস্থান হিসেবে পরিচিত গার্ডেন অব পিস। লন্ডন ও লন্ডনের উপকণ্ঠের মুসলিম কবরস্থানগুলোর মধ্যে এই গোরস্থানেই করোনায় মৃতদের দাফন করতে দিচ্ছে কর্তৃপক্ষ। অন্য কবরস্থানগুলো করোনায় আক্রান্তদের লাশ দাফনে অস্বীকৃতি জানাচ্ছে।
আনিছুর রহমান আনিছ বাংলাদেশ প্রতিদিনকে জানান, কমিউনিটিতে বড় সমস্যা এখন লাশ দাফন প্রক্রিয়া নিয়ে। সম্প্রতি আমার পরিচিত আরেকজন করোনায় মারা যাওয়ার পর দুইজনের দাফন সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম। দু’টি প্রতিষ্ঠান জানায়- করোনাভাইরাসে মৃতদের তারা দাফন করেন না। তবে গার্ডেন অব পিস দাফন করে। গার্ডেন অব পিসও খুব ব্যস্ত। প্রতিদিন তাদেরকে অনেক লাশ দাফনের দায়িত্ব নিতে হচ্ছে। এজন্য তাদের শিডিউল পাওয়াও অনেক সময়ের ব্যাপার।
কমিউনিটির অন্যতম পুরাতন মুসলিম ফিউনারেল সার্ভিস তসলিম হাজী ফিউনারেল সার্ভিসও করোনায় মারা যাওয়া রোগী দাফন বন্ধ রেখেছে। তাদের টেলিফোন করলে তারা সরাসরি গার্ডেন অব পিস কবরস্থানের নম্বর দিচ্ছেন এবং সরাসরি সেখানেই যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছেন।
ব্রিকলেন ফিউনারেল সার্ভিসের অন্যতম কর্নধার পারভেজ কোরাইশী জানান, লন্ডনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে একমাত্র আমরাই করোনা আক্রান্ত রোগীদের দাফন করছিলাম। কিন্তু আমার পার্টনার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকায় আমিও গত ৬ দিন ধরে আইসোলেশনে আছি।
পারভেজ কোরাইশী জানান, আমার অভিজ্ঞতা থেকে বলছি, গত সপ্তাহে আমরা করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনের জন্য একটি কবরস্থানে যোগাযোগ করলে তারা নিতে অস্বীকৃতি জানায়। পরে গার্ডেন অব পিস-এ কবর দিতে হয়েছে। ফিউনারেল সার্ভিসে লাশ রাখার স্বল্পতার জন্য এখন সরাসরি হাসপাতাল থেকে লাশ কবরস্থানে নিয়ে সেখানে গোসল ও জানাজা সম্পন্ন করে লাশ দাফন করতে হচ্ছে বলে জানান তিনি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
