বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক। করোনাভাইরাস যেন কাউকেই করুণা না করার পণ করেছে! ভয়ঙ্কর এই ভাইরাসের ছোবলে বাংলাদেশসহ গোটা বিশ্বে এখন জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
ভয়ঙ্কর এই ভাইরাসের কবলে পড়ে ছোট ভাই মনির উদ্দিনের পর করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বড়ভাই সিরাজ উদ্দিন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। করোনা আক্রান্তে মারা যাওয়া সিরাজ উদ্দিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে তিনি লন্ডনের একটি হাসপাতালের করুনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিজ মান্দারুকা গ্রামের সমাজ সেবক রাজু আহমেদ ।
দুই ভাইয়ের মৃত্যুর খবরে নিজ মান্দারুকায় আত্নী্য় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামাতে পারছেনা নিজ মান্দারুকা গ্রামবাসী। এ নিয়ে পুরো ওসমানীনগরে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, গত ২৭ শে মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওসমানীনগরের নিজ মান্দারুকা গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমেদ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
