যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে গাড়িতে ধাক্কায় আহত তাহমিনা আকতার (৩৯) নামের এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার বিকাল প্রায় পৌনে ৪টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন তাহমিনা। তাহমিনা স্প্রিংফিল্ডের একটি ক্রসওয়াকের বাইরে ভিলা পার্ক রোডের কাছে ব্যাকলিক রোড পার হচ্ছিলেন, ওই সময় ব্যাকলিক রোডের দক্ষিণমুখী একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে এক বিবৃতিতে ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ জানিয়েছে।
সাথে সাথে তাহমিনা আক্তারকে ফেয়ারফ্যাক্স হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার দুদিন পর তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ির চালক দুর্ঘটনার পর পুলিশ ও গোয়েন্দাদের সহায়তা করেছেন বলেও ফেয়ারফ্যাক্স কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে।প্রায় ১০ মাস পূর্বে তাহমিনা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি সপরিবারে ভার্জিনিয়ায় স্বামী ও দুই কন্যার সঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন তাহমিনা তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
