যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার স্থানীয় মানামা দূতাবাস প্রাঙ্গনে উদযাপিত হয় দিবসটি।
নানা কর্মসূচির পাশাপাশি দিন ব্যাপী চলে একুশের আলোকচিত্র প্রদর্শনী। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অবঃ) মেজর জেনারেল কে এম মমিনুর রহমান জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন দিবসের কার্যক্রম।পরে এক সংক্ষিপ্ত আলোচনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
রাষ্ট্রদূত শিশুদের সহজে বাংলা ভাষা শেখার জন্য একটি এ্যাপ চালু করেন। পরে এক শুভেচ্ছা বক্তব্যের পর কুইজ এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মো. আশরাফ। এ সময় এতে উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এতে সার্বিক সহযোগিতা করেন দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
