কাতারে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও নবগঠিত কার্যকরী কমিটি ২০১৯-২০২১ সালের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
দোহার স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় কাতার প্রবাসী সিলেটের প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও যুব পরিবার এর সদস্য সচিব লিমন শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব ও আওয়ামী লীগের প্রবীণ নেতা নজরুল ইসলাম সিসি।
বিশেষ অতিথি ছিলেন কাতার সফররত মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন, প্রবীণ আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, মখলিস উর রহমান মেম্বার, মোশাররফ হোসেন নয়ন, জোবায়ের খান, আব্দুল হান্নান পান্না, মালেক আহমদ, শামসুল ইসলাম, ওলিদ আহমেদ সেলিম, ইরফান মিয়া, জাতীয় পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনসহ আরও অনেকে।
শুয়াইব আহমদকে সভাপতি, গোলাম ইসহাক লিমন শাহকে সাধারণ সম্পাদক ও জালাল উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৭২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম সিসি।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
