২০২০ এ প্রথম বারের মতো বাংলাদেশ কমিউনিটি এ্যাঞ্জেলিনো কমিউনিটিতে বাংলাদেশ কনসার্ট এর মাধ্যমে মূলধারার সংস্কৃতিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
রামপাট ভিলেজ নেবারহুড কাউন্সিল এর কমিউনিটি ইন্টারেষ্ট রিপ্রেজেনটেটিভ কাজী মশহুরুল হুদা’র প্রচেষ্টায় গত ১১ই ডিসেম্বর, ২০১৯ এ আয়োজক সংস্থা লেভিটো লস এন্জেলেস এর সাথে চূড়ান্ত বৈঠকে অফিসিয়ালি সিদ্ধান্ত হয় যে ৮ই আগস্ট ( শনিবার )২০২০ তে মেকারথার পার্কে উক্ত বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কনসার্ট পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)। দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে ভিন্ন জাতির কাছে তুলে ধরা। লস এঞ্জেলেসের ভিন্ন ভাষাভাষীদের মাঝে দেশী সংস্কৃতিকে নিয়ে যাওয়ার এটি একটি প্রথম প্রয়াস। উল্লেখ, বিভিন্ন দেশের সংস্কৃতিকে এ্যাঞ্জেলিনো কমিউনিটিতে তুলে ধরতে প্রতিবছর লেভিটো লস এঞ্জেলেস ৫০টি ফ্রি কনসার্ট এর আয়োজন করে। যেখানে ২০২০ সালের আয়োজনে প্রথমবারের মত বাংলাদেশ সংযোজিত হল।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
