মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকাটি রাজাকারদের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এটি দালাল আইনে অভিযুক্তদের তালিকা।
বুধবার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি কোনো রাজাকারের তালিকা নয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর, আল শামসের তালিকা দেয়া হয়নি; দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে। নোট দেয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করেছে। সুতরাং এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের।’
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গত রোববার রাজাকারের তালিকা বলে ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন। তবে ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। এ ছাড়া বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতাদের নামও রয়েছে। এমনকি খোদ আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নামও রাজাকারের তালিকায় আসে। তালিকাটি প্রকাশ হওয়ার পরই দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়েছে।
More Stories
ইরান-মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা...
ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এলো ৩ বিলিয়ন ডলার
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত...
কলকাতা থেকে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের (৬৯) মরদেহ কলকাতা থেকে দেশে ফেরত আনা...
প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়কের কাণ্ড : সিলেটে চুরির গরুতে ইফতার মাহফিল, জানাজানির পর মূল্য পরিশোধ
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর...
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী, দেখাগেলো যে চিত্র
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানে সঙ্গে তিনি এক টেবিলে ইফতার...
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য মানুষ একযুগেরও...
