শীতের মৌসুম আসলে কুয়েতের স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে পার্ক,মরুভূমি এলাকায়, সমুদ্র পাড় ও দর্শনীয় স্থানসমূহ ঘুরতে বের হয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরা কাজের ফাঁকে ছুটিতে ঘুরতে বের হয়।
মীরসরাই সমিতি কুয়েতের উদ্যোগে কুয়েত সিটি হতে প্রায় ১শ ১৫ কি.মি. দূরে গ্রীণ সিটি খ্যাত ওয়াফরা আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। বিদেশের কর্মব্যস্ততা আর যান্ত্রিক জীবন ডিউটি শেষে রুম আর ঘুম প্রবাসীদের নিয়মিত রুটিন।
কুয়েতের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চট্টগ্রামের মীরসরাই উপজেলার দেড় শতাধিক প্রবাসীরা আনন্দ ভ্রমণে অংশগ্রহন করেন। আনন্দভ্রমণ ঘিরে প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি,সারি, বাউল গান, বান্ডারী, ব্যান্ড ও আধুনিক গান পরিবেশন করে কুয়েতের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।
শুক্রবার ১৫ নভেম্বর সকালে আয়োজন করা হয় বিভিন্ন ধরণের গ্রামীন খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতাসহ বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত প্রীতি ম্যাচে বিবাহিত একাদশ বিজয়ী হয়। পরিশেষে বিজয়ী দল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী, বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ ভ্রমণে আসা প্রবাসী বলেন, বিদেশে আমাদের রঙিন দিনগুলো কাজের মধ্যে চলে চলে যায় ঘোরার সময় সুযোগ হয় না। মাসের পর মাস এভাবে বছর চলে যায় প্রবাসে।
সময় স্বল্পতার কারণে রুমে বন্ধুবান্ধব ও পরিচিত লোকজনের সঙ্গে আড্ডায় সময় কাটে এখানে। কুয়েতের ওয়াফরা সবুজে ঘেরা চারপাশ অপরুপ সৌন্দর্য্য আশপাশে বিশাল মরুভূমি জুড়ে বিভিন্ন রকমের শাক সবজি আর ফুলের বাগান, আমাদের বাংলাদেশি ভাইদের পরিশ্রমে কুয়েতের মরুভূমি আজ সবুজে পরিণত হয়েছে। দেখে মনে হয় দেশের কোন চর এলাকার সবুজের বুকে দাঁড়িয়ে রয়েছি। সত্যিই অসাধাণ একটি জায়গা না আসলে দেখা হতো না। এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই সমিতির সভাপতি আব্দুর রহিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, রেজাউল করিম, রাশেদ চৌধুরী, বেলায়েত হোসেন, সাইফ উদ্দিন, মনজুরুল ইসলাম, ফয়সাল,নুর উদ্দিন, নাজিম উদ্দিন, নুরুল আজিম, মারুফ প্রমুখ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
