বাংলাদেশের চলচ্চিত্রকে কানাডার মূলধারায় পরিচিত করার লক্ষ্য নিয়ে গঠিত টরন্টো ফিল্ম ফোরাম পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পা দিয়েছে।
ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। শুরুতেই ‘বিশ্বাসের রঙ’ এবং ‘দ্যা লাষ্ট পোষ্ট অফিস’ চলচ্চিত্র দু’টি প্রদর্শিত হয়। পরে গত টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী ছেলেমেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সোলায়মান তালুত রবিনের সঞ্চালনায় কবি আসাদ চৌধুরী নতুন প্রজন্মের ছেলেমেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এই সময় রেজিনা খান এবং মুক্তিপ্রসাদ মঞ্চে উপস্থিত ছিলেন।
মনিস রফিকের সঞ্চালনায় আলোচনা পর্বে ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল, আহমেদ হোসেন, দেলোয়ার এলাহী, চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল,কবি ইকবাল হাসান, জগলুল আজিম প্রমুখ অংশ নেন।
কবি আসাদ চৌধুরী তার বক্তৃতায় টরন্টো ফিল্ম ফোরামের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, টরন্টো ফিল্ম ফোরাম কানাডায় বাংলা চলচ্চিত্রকে পরিচিত করে তোলার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা অভূতপূর্ব।

নতুন প্রজন্মকে ফিল্ম ফোরামের কর্মকাণ্ডের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে কবি আসাদ চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি, নতুন প্রজন্মের এই ছেলেমেয়েদের মধ্য থেকেই ভবিষ্যতে নতুন চিত্র নির্মাতা বেরিয়ে আসবে।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
