মালয়েশিয়ায় চার বাংলাদেশি নারীসহ ১৬২ নারীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার কুয়ালালামপুরের একটি আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ ইয়াসিন তাদের ২৫ থেকে ৩০ দিন করে কারাদণ্ড দেন।
দণ্ডিতদের মধ্যে চারজন বাংলাদেশি, ১৫২ জন থাইল্যাণ্ডের এবং ৬ জন কোরিয়া ও লাওসের নাগরিক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ৩ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জালান কিলাং লামার তিনটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে ১৬২ জনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে তাদের এ সাজা দেয়া হয়েছে।
মালয়েশিয়া পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, মানবপাচার চক্রের কবলে পড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীরা মালয়েশিয়ায় এসে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে। প্রতিদিন কোনো না কোনো স্থানে পুলিশের অভিযানে ধরা পড়ছে এসব নারী। অনুসন্ধানে জানা গেছে, দেশটির বিভিন্ন সেফ হোমে এ পর্যন্ত আটক রয়েছেন প্রায় ৩৫ থেকে ৪০ বাংলাদেশি নারী। আটক নারীদের কাছ থেকে পাচারকারীদের পরিচয় জানতে জিঙ্গাসাবাদ করছে পুলিশ।
এদিকে বেতন না দিয়ে দীর্ঘদিন জিম্মি করে রেখে কাজ করতে বাধ্য করা হয়েছে এমন ১২ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির একটি সবজি ফ্যাক্টরিতে তারা কর্মরত ছিলেন। ওই ঘটনায় ২ জন নারী মালিককে আটক করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদেরকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘ দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি তারা। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
