লস এঞ্জেলেসে বাংলাদেশ কন্সুলেটের নিজস্ব ভবনে খোলা হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র। এখানে থাকবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই, গবেষণা পত্র ও বিভিন্ন দলিলপত্র।
এ বিষয়ে বিদায়ী কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা জানান, বিগত প্রথম উত্তর আমেরিকা কবিতা সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালকের উপস্থিতিতে তিনি বলেছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালকের সহায়তা পেলে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র খুলতে চান। মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী’র আশ্বাসে তিনি সরকারের অনুমতিক্রমে কেন্দ্র খুললে বাংলা একাডেমী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের যাবতীয় বই প্রেরণ করেন।
তিনি বলেন, যে কেউ চাইলে উক্ত কেন্দ্র বাংলা ও ইংরেজিতে প্রকাশিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর বই দলিলপত্র প্রমান্যচিত্র দান করতে পারবেন। গত ৭ নভেম্বর সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দ কেন্দ্রটি পরিদর্শন করে।
লস এঞ্জেলেসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ চর্চার এক নতুন দিগন্তের সূচনা হলো।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
