সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (৯ আগস্ট) রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে আসার আগে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।’
ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি বলেন অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমেরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো মুহূর্তে পরিবর্তন আনতে পারে তার উদাহরণ চোখের সামনে, কিন্তু শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে।’
ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। তার ভাষ্য, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে বিরোধী দলের আন্দোলন তত কঠোর হবে।
জামায়াতের আমির বলেন, ‘পাশের দেশ (ভারত) দাবি করে তারা সবচেয়ে বড় বন্ধু। কিন্তু বন্ধু হয়ে তারা আমাদের দেশের ভয়ানক খুনিকে জায়গা দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়েছে।’
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যেসব চিকিৎসক আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দিয়েছে, সরকার তাদের বিভিন্ন জায়গায় বদলি করছে। বিএনপি জুলাইকে পুঁজি করে নির্বাচিত হয়ে এখন জুলাইয়ের চেতনার সঙ্গেই দ্বিচারিতা করছে।’
More Stories
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া...
যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব...
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা...
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন, জাতিসংঘে বক্তব্য দেবেন বাংলায়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে চারজন মন্ত্রীসহ ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন...
জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। রবিবার (২০ সেপ্টেম্বর)...
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকার আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে ফেরাতে বাংলাদেশী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি। সফরের...
