সুরের মূর্ছনায় যেন অন্য এক রূপ নিয়েছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বসেছিল এক সুরেলা আসর।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ট্রপিক লাইটনিং ব্যান্ডের ‘ফ্রিডম ২৫০’ মিউজিক্যাল পারফরম্যান্সের মোহনীয় সুরের জাদুতে বুঁদ হয়ে ছিলেন উপস্থিত দেশি-বিদেশি অতিথিরা।
শনিবার (৪ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ‘ট্রপিক লাইটনিং ব্যান্ড’-এর সুরের মূর্ছনায় মেতে উঠেছিল অনুষ্ঠানস্থল। ব্যান্ডটি মার্কিন ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের সুর তুলে উপস্থিত সবাইকে চমকে দেয়।
More Stories
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্রের ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে উত্তেজনা বৃদ্ধির পর ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান...
ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার রোধ করতে...
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র...
ডোনাল্ড ট্রাম্প চান ইংল্যান্ড জিতুক বিশ্বকাপ
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ছিটকে যাওয়ার পর, থ্রি লায়ন্সদের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের...
সোশ্যাল মিডিয়ার তথ্য গোপনে মিলবে না মার্কিন ভিসা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত...
