কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ইতোমধ্যে তাকে ফিরিয়ে দিতে ভারতকে জানিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক (কৌশলগত) চ্যালেঞ্জ তৈরি করেছে।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
ওই রিপোর্টে বলা হয়, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়ত যাবে না, তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি।
রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে।
পাশাপাশি ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থান এবং ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করা হয়েছে ওই রিপোর্টে।
প্রসঙ্গত, ‘ফিউচার অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনশিপ’ (ভারত-বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ) শীর্ষক ওই রিপোর্ট এমন সময়ে প্রকাশ্যে এসেছে, যখন দুই দেশের সম্পর্কের মধ্যে আরও একবার টানাপোড়েন দেখা দিয়েছে।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
