বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বহু বছর পর দেশের জনগণ স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। তাই এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। ভোট পাহারায়ও মুখ্য ভূমিকা থাকবে জনগণের, আইনশৃঙ্খলা বাহিনীর নয়।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। “অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা” শীর্ষক এ আলোচনার আয়োজন করে একশনএইড বাংলাদেশ ও প্রথম আলো।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণই নির্বাচনের প্রধান অংশীজন। নির্বাচন কমিশন কেবল নির্বাচন পরিচালনা করে, আর আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় থাকে। সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি তার ভূমিকা রাখবে।’
বিএনপি নেতা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর নির্বাচনে জয়ী হলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। এর মাধ্যমে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই দফাগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও প্রশাসনিক সংস্কার কমিশনসহ একাধিক কমিশন গঠন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেসব কমিশন গঠন করেছে, সেগুলোর প্রস্তাব আমরা প্রাথমিক ভিত্তি হিসেবে গ্রহণ করব। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে আরও গভীর সংস্কার প্রয়োজন। নতুন কমিশনগুলো গঠন করা হলে সেগুলো জাতির জন্য উন্মুক্ত থাকবে—সেখানে জনগণের মতামত ও প্রস্তাব নেওয়া হবে।’
অনুষ্ঠানে দেশের ৯টি জেলায় অনুষ্ঠিত আগের গোলটেবিল বৈঠকের সুপারিশগুলো উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস লিড মরিয়মনেছা। বৈঠকটি পরিচালনা করেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
