ভারত-পাকিস্তানসহ বিশ্বে সাতটি যুদ্ধ থামানোর দাবি করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য তার একটি করে নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
শনিবার (২০ সেপ্টেম্বর) ‘আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনার’-এ বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ দাবি করেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।
ট্রাম্প বলেন, “আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। ভারত-পাকিস্তান যুদ্ধ আমি থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “আমি বলেছিলাম—আপনারা যদি লড়াই না থামান, আমরা বাণিজ্য করব না। আর তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা থেমে গেল।”
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের সময় থামিয়ে দেওয়া যুদ্ধগুলোর মধ্যে রয়েছে: ভারত–পাকিস্তান, থাইল্যান্ড–কম্বোডিয়া, আর্মেনিয়া–আজারবাইজান, কসোভো–সার্বিয়া, ইসরায়েল–ইরান, মিশর–ইথিওপিয়া, রুয়ান্ডা–কঙ্গো। এই সাতটির মধ্যে ছয়টিই বাণিজ্যচাপে থেমেছে বলে দাবি করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, তাকে বলা হয়েছিল—যদি তিনি রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামাতে পারেন, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু সেই যুদ্ধ থামানো না গেলেও বাকি সাতটি থামানো হয়েছে বলে তার দাবি। “আমি বলেছিলাম—আমি সাতটা যুদ্ধ থামিয়েছি। আপনি একটার কথা বলছেন, সেটাও বড় যুদ্ধ। তবে যেভাবেই হোক, আমরা এটাও থামাব,” বলেন ট্রাম্প।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্ক’ থাকার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ভেবেছিলাম রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ থামানো সহজ হবে। পুতিন আমাকে হতাশ করেছে। কিন্তু আমরা একদিন না একদিন এটা থামাব।”
More Stories
নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারী নিজের দেশে...
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। রোববার যুক্তরাষ্ট্রের...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
