মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক।
আজ শনিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুর ১টার দিকে আনুষঙ্গিক কার্যক্রম শেষে পুলিশ স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে। পরে ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী বাড়ির উদ্দেশে রওনা করেছেন স্বজনরা।
এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনা থানায় জিডি করেছিল পরিবার।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকার মেঘনা নদীতে তার মরদেহ ভাসছিল। পরে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠানসহ পুলিশ ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধার করে সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে।
এর আগে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশের ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠান। পরিবারের কাছ থেকে পাওয়া বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মরদেহের ছবির মিল পেয়ে পরিবারকে জানায় পুলিশ। খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা থেকে মুন্সীগঞ্জে এসে মরদেহ শনাক্ত করেন বিভুরঞ্জন সরকারের ছেলে ঋতু সরকার ও ছোট ভাই চিররঞ্জন সরকার।
তবে মরদেহের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক। সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ মো. এহসান ময়নাতদন্ত শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষ হয়।
ময়নাতদন্ত শেষে ডা. শেখ মো.এহসানুল ইসলাম সমকালকে বলেন, মরদেহটি পানি থেকে এসেছে। মরদেহে হালকা পচন ধরেছিল। আমরা যতদূর দেখেছি, শরীরের বাইরে ও ভেতরে আঘাতের চিহ্ন পেলাম না। তারপরও শরীরের কিছু অংশ যেমন- দাঁত, চুল, লিভার, কিডনি,পাকস্থলীর কিছু অংশ নিয়েছি। এগুলো ফ্রিজিং করে ঢাকায় পাঠাচ্ছি। প্রতিবেদন আসার পরে আমরা চূড়ান্ত মন্তব্য করতে পারব।’
এদিন বিভুরঞ্জন সরকারে মরদেহ গ্রহণ করেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার, আজকের পত্রিকার এডমিন কো-অর্ডিনেটর এস এম সেলিম, চিররঞ্জন সরকারের বন্ধু তাহমিদুজ্জামান, আজমা হাই ও মনন মোর্শেদ।
চিররঞ্জন সরকার সমকালকে বলেন, ‘আমরা ভাইয়ের মরদেহ বুঝে পেয়েছি। এখন রাজধানীর সিদ্ধেশরী বাড়িতে নিয়ে যাবো, সেখানে পরিবারের সদস্যরা শেষবার দেখার পর তার শেষকৃত্যের জন্য রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালিমন্দির ও শসান নেওয়া হবে।’
মামলার বিষয়ে চিররঞ্জন সরকার বলেন, আমাদের পক্ষ থেকে এখনও কিছু ভাবিনি। আমরা মরদেহের শেষক্রিয়া সমাপ্ত করে পরিবারের সদস্যরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
