অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”
“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।
এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
