নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৪ জুলাই) হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুজিববাদ ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অনেক শহীদ হয়েছেন। হবিগঞ্জ জেলাতেই ২০ জনের মতো প্রাণ দিয়েছেন। কিন্তু, এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি।’’
তিনি অভিযোগ করে বলেন, ‘‘নতুন করে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এই রাজনীতি রুখে দিতে হবে।’’
সম্প্রতি বিএনপি ও যুবদলের দুই নেতাকে হত্যার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। মতাদর্শ ভিন্ন হতে পারে। কিন্তু, নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা সব সময় সোচ্চার। এই ধরনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’’
স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট থাকবে না। দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবে।’’
এ সময় তরুণদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘‘জাতীয় নাগরিক পার্টি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি সংগ্রামী শক্তি। আমরা বাংলাদেশের মর্যাদা রক্ষায় সর্বাত্মক লড়াই চালিয়ে যাব।’’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
