অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি।
এসময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে আলাপ করেন বর্ষীয়ান এই রাজনীতিক।
সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা ফের খুলবে। জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’
দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। গেল বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।
এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি ৩৮ বছর বয়সি সাকিবের। এর মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগেও সাকিবের নাম এসেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থিতু হওয়া এই ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন দেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশকিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতাকর্মীদের সঙ্গে এমন সাক্ষাতের কারণেও ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
