দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
বক্তব্য দেওয়ার একপর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির। কিছু সময় পর তিনি সুস্থ হয়ে উঠে বসে বক্তব্য চালিয়ে যান। পরে আবার দাঁড়াতে গিয়ে পুনরায় অসুস্থবোধ করলে বসে থেকেই বক্তৃতা শেষ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির মূল উদঘাটনের জন্য যা যা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও বিজয়ী হব।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া নেতাকর্মীদের স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর আজ আমরা অত্যন্ত অনুকূল পরিবেশে সমাবেশ করছি। যারা ত্যাগের বিনিময়ে ১৫ বছরেরও বেশি সময়ের অন্ধকার যুগে নিপীড়নের শিকার হয়েছেন, শহিদ হয়েছেন, আহত কিংবা পঙ্গু হয়েছেন—আমরা তাদের কাছে গভীরভাবে ঋণী।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াত, হয়তো আজকের বাংলাদেশ আমরা পেতাম না।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান। তাকে ঘিরে রাস্তার দুই পাশে স্লোগান দেন নেতাকর্মীরা। আমিরকে হাসিমুখে সাড়া দিতে দেখা যায়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
