বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগে আমরা সবাই এক ছিলাম। ৫ আগষ্টের পর গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভক্তি ও লড়াই শুরু হয়েছে। আর মাঝখানে আরামে আছেন দিল্লিওয়ালা (শেখ হাসিনা)। বিএনপি-জামায়াত-এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে লড়াই করিয়ে তারা (আওয়ামী লীগ) এখন আরামে আছে।’
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জুলাই আপ্রাইজিং অ্যান্ড রিউমার ইন পলিটিকস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামের একটি প্ল্যাটফর্ম এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতন্ত্রের সংগ্রামের যে বেদনা সেটা যেনো সবাই ভুলে গেছি। এখন সেই কষ্টকে কেউ মনে করছে না। গণতান্ত্রিক শক্তিগুলো বিভক্ত হয়ে গেছি। এখনও নির্বাচনের কোনো দিন-তারিখ ঘোষণা হয়নি। প্রধান উপদেষ্টা এখনও নির্বাচন কমিশনকে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা দিয়েছেন বলে জানা নেই। সেই অবস্থার মধ্যে সবাই পিআর-পিআর বলে চিৎকার করছে। আজকেও একটি দল পিআর-পিআর করে সমাবেশ করেছে। তারা কয়টি আসন পাবে। সোহরাওয়ার্দী উদ্যানকে যদি একটি নির্বাচনী আসন ধরা হয়, তাহলে তারা একটি আসন পাবে। যাদের এই অবস্থা তারা পিআর নিয়ে মহাব্যস্ত।’
জনগণ যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনেই (ইভিএম) ভোট দিতে অভ্যস্ত না সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌও সরকার গঠন সম্ভব কী না এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পিআরে যেভাবে বাটোয়ারাটা হবে তাতে দেশের গণতন্ত্রের কী হবে, দেশের স্থিতিশীলতা আসবে কিনা, কেউ সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পাবে কিনা, ঝুলন্ত সংসদ হবে কিনা- এসব তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে কিভাবে ল্যাং মারতে হবে। সারাদেশে যদি তিন লাখ ভোট পাওয়া যায় তাহলে উচ্চ কক্ষে একটি আসনতো পাবে। এমন চিন্তায় তারা আছে।’
সালাহউদ্দিন বলেন, ‘এখন যদি রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ ত্যাগ স্বীকার করতে না হই তাহলে সামনে আমাদের জাতি গঠন, জুলাই-আগষ্ট অভ্যুত্থানে সাধারণ মানুষের আকাশ সমান উচ্চতার আকাঙ্ক্ষা, আমাদের যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তাই পিআর ছাড়া, স্থানীয় সরকার নির্বাচনসহ যেসব দাবি উত্থাপন করা হচ্ছে সেসব বিষয়ে আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন যত সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে।’
আওয়ামী লীগকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রমাণ করেছে, তারা ভারতের লোক।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দীন হায়দার, আইনজীবী রাশনা ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম ও তানভীর হাসান জুয়েল, জাতীয় মুক্তি কাউন্সিলরের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
