হত্যা, হত্যাচেষ্টার পর এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখান। তবে এ সময় নিজের বেশি সম্পদের হিসাব শুনে বিব্রত হয়ে দীপু মনি বলেন, ‘যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো সব আমার না।’
শুনানির একপর্যায়ে দীপু মনি বিচারককে উদ্দেশ করে বলেন, আমি নিয়মিত করদাতা। রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে। তবে আমার যে ২৮টি ব্যাংক হিসাব দেখানো হচ্ছে, সেগুলো তো জানি না। আমার জানা মতে, ছয়টি অ্যাকাউন্ট আছে। সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ হতে পারে। এত সম্পদ থাকা অসম্ভব। জানতে চাই, কোন তথ্যের ভিত্তিতে এত সম্পদ দেখানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, আমি কোনো তথ্য-উপাত্ত পাচ্ছি না। তথ্য ছাড়া তো মামলা মোকাবিলায় আমার কোনো শক্তি নেই। গত ১১ মাস জেলে রয়েছি। মাত্র দু’দিন আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তাছাড়া জেলে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। পরে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান।
এর আগে ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামী ড. তৌফিক নেওয়াজের বিরুদ্ধে মামলা করে দুদক।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
