‘‘আমাকে পার্টির মহাসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোনো আপত্তি নেই। আমার একটাই দুঃখ ৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। ১৯৮৭ সালে উপমন্ত্রী হয়েছি, তখন থেকেই পার্টির সঙ্গে আছি। আমি যখন মন্ত্রী, তখন জিএম কাদের একটি সরকারি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার। তিনি ১৯৯৬ সালে পার্টির সদস্যপদ গ্রহণ করেছিলেন।’’
জিএম কাদেরকে উদ্দেশ্য করে সদ্য অব্যাহতিপ্রাপ্ত জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একদিন আগে তাকে দল থেকে অব্যাহিত দেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
চুন্নু বলেন, ‘‘আমি এমন কি অপরাধ করলাম, যার জন্য পার্টির প্রাথমিক সদস্যপদ পর্যন্ত রাখলেন না। দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পার্টির গঠনতন্ত্রের ২০/১(ক) ধারা বদলাতে চেয়েছিলাম। যে ধারায় তাকেও (জিএম কাদের) দুই দফায় জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। বিশেষ ক্ষমতার এই ধারা আর কোনো রাজনৈতিক দলে নাই। তাই আমরা বললাম এই ধারা পরিবর্তন করা দরকার। কিন্তু তিনি দলের সিনিয়র কারও কথাই শুনলেন না। অবস্থা এমন দলের সবনেতা চলে গেলেও তিনি কখনও এই ধারা বাদ দেবেন না। এভাবেই দল এককভাবে নিয়ন্ত্রণে রাখতে চান।’’
তিনি আরো বলেন, ‘‘জিএম কাদের সবসময় গণতন্ত্রের কথা বলেন কিন্তু তিনি নিজেই বড় স্বৈরাচার। তার কোনো যোগ্যতা নেই, তার একমাত্র যোগ্যতা হচ্ছে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের ভাই। তারপরও তাকে নেতা মেনে রাজনীতি করেছি। ২৮ জন নেতাকে প্রমোশন দিয়েছেন, আমি জানি না।’’
“উনি (জিএম কাদের) যে কী করেন নিজেই বুঝতে পারছেন না। তিনি কী সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই যানে না। উনার মানসিক অবস্থা ঠিক আছে কি না ডাক্তার দিয়ে পরীক্ষা করা দরকার। জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা পার্টি করি। জনাব, কাদের সাহেব আপনি আমাদের দল ও পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে। কিন্তু প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিলেন, যাতে আগামী কাউন্সিলে কোনো চ্যালেঞ্জ না হয়। আপনি যাতে এক দফা ভাবে নেতা নির্বাচন হন,’’ যোগ করেন চুন্নু।
অব্যাহতি দিলেও সিনিয়র নেতারা জাতীয় পার্টি ছাড়বে না জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘‘আমরা দল ছাড়বো না, জাতীয় পার্টিই করবো। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে যাবো। সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করবো। আপনি যেতে না দিলেও আমরা যাবো। জাতীয় পার্টিকে ভাঙতে আমরা দেবো না, আপনি যতই চেষ্টাই করুন। আপনার ব্যক্তি স্বার্থের জন্য দলকে ভাঙার প্রক্রিয়া করবেন, এটা আমরা হইতে দেবো না। কারণ, আপনার চেয়ে এই দলে আমাদের অবদান বেশি। আমাদের দরদ বেশি।’’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
