জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ায় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জেলা-উপজেলা ঘুরে তৃণমূলের মতামত নিয়ে শক্তিশালী নতুন জাতীয় পার্টি গড়তে চান তিনি।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি দলের কার্যক্রম পরিচালনায় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ সময় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন, তরুণ পার্টির জিয়াউর রহমান মোড়ল প্রমুখ উপস্থিত থাকলেও দলের সিনিয়র নেতাদের দেখা যায়নি।
নবনির্বাচিত মহাসচিব বলেছেন, “দলের মহাসচিব নিযুক্ত করায় আমি চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ। তৃণমূলকে সঙ্গে নিয়ে তাদের মতামতে দলকে সাজাতে চাই। একইসঙ্গে আমাদের হারানো নির্বাচনি আসন পুনরুদ্ধার করব।”
“আমি জেলা ও বিভাগীয় পর্যায়ে যাবো। যে উপজেলা পদ্ধতি এরশাদ প্রবর্তন করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে রিভাইব করব। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটা নতুন জাতীয় পার্টি গড়ে তুলে সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ প্রত্যয়ে এগিয়ে যাব”, বলেন দলটির নতুন মহাসচিব।
এর আগে সোমবার বিকেলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত করা হয়। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের বিশেষ ক্ষমতাবলে এ নিয়োগ দেন।
More Stories
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
সংসদে রাষ্ট্রপতি : হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন...
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি...
‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি এই প্রস্তাবকে ‘উদারতা’ হিসেবে প্রচার...
