দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ১৫ জুন (রোববার) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৬.১৫ বিলিয়ন মার্কিন ডলারে, যা ২ হাজার ৬১৫ কোটি ডলারের সমতুল্য।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২০.৮৬ বিলিয়ন ডলার (২ হাজার ৮৬ কোটি ৩৮ লাখ)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ২৭ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫.৮০ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী হিসাব ছিল ২০.৫৬ বিলিয়ন ডলার। তারও আগে, ২২ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫.৬৪ বিলিয়ন ডলার, আর বিপিএম৬ অনুযায়ী তা ছিল ২০.২৭ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী, যেখানে স্বল্পমেয়াদি দায়সমূহ বাদ দিয়ে হিসাব করা হয়।
চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন প্রায় ১১৫ কোটি ডলার (১১৪ কোটি ৯০ লাখ), যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার ৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট ২৮.৬৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৪ বিলিয়ন ডলার বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এ সময় রেমিট্যান্স এসেছিল ২৩.০২ বিলিয়ন ডলার।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
