অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে তাঁরা প্রার্থী হবেন না, মুচলেকায় এমন স্বাক্ষর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
শনিবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশরাক হোসেন এ কথাগুলো লেখেন।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি জানায় বিএনপি।
এর আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছিলেন ইশরাক।
আজকের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘তিনজন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে যে তাঁরা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। এটি কোনোভাবেই আপসযোগ্য নয়।’
ইশরাক হোসেন আরও লেখেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায়।’
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
