বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না। কিন্তু আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেখানে আওয়ামী লীগের শুধু দাফন হয়নি, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছেন। তাদের আর এই দেশে আসতে দিবে না এই দেশের জনগণ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চায়। কারণ ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার হাসিনা শুধু মাত্র জুলাই আন্দোলনে সারা দেশে ২ হাজার মানুষ হত্যা করেছে। এর মধ্যে নরসিংদীতে ২৬ জনকে হত্যা করেছে। তাই শহীদ পরিবারসহ দেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় নরসিংদীর শেখেরচর ধূমকেতু মাঠে বিএনপির সাবেক চেয়ারম্যান মরহুম এম এ হান্নান চেয়ারম্যানের ১২তম মৃত্যুবার্ষিকী আয়োজিত স্বরন সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই আওয়ামী লীগের লোকজন শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলো থেকে প্রচুর টাকা লুট করেছে। লুটপাট করে তারা বাংলাদেশে থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের কোন উন্নয়ন করেনি।
নরসিংদী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ন কবির রাসেলের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদল নেতা মোকারম হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, শীলমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
