সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এবার বাংলাদেশি জাহাঙ্গীর আলম (৪৪) জিতলেন আবুধাবি বিগ টিকেটের ২০ মিলিয়ন দিরহাম নিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ কোটি ২৮ লাখ টাকা।
সোমবার (৩ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম খালিজ টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সবশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। তার টিকিট নম্বর ১৩৪৪৬৮ বিজয়ী হয়। যেটি তিনি কিনেছিলেন ১১ ফেব্রুয়ারি।
৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দুবাইয়ে ছয় বছর ধরে জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। তার পরিবার থাকে বাংলাদেশে। গত তিন বছর ধরে তিনি ১৪ জন বন্ধুর সঙ্গে নিয়মিত বিগ টিকিট কিনছিলেন। তিনি আশায় ছিলেন, কখনও তিনি জিতবেন লটারি।
লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কলটি আসে, তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এ সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে এটি আমার একার অর্জন নয়। এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।
পুরস্কারের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ব্যবসা শুরু করতে চান এবং তার বন্ধুদেরও এতে যুক্ত করতে ইচ্ছুক। পাশাপাশি তিনি ভবিষ্যতেও বিগ টিকিট কেনা চালিয়ে যাবেন।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
