২০১৩ সালে দেওয়া হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুফতি এনায়েতউল্লাহ আব্বাসী। তিনি বলেছেন, ‘সরকারকে বলছি, হেফাজতের ১৩ দফা মেনে নিতে হবে। নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব।’
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক সমাবেশে এনায়েতউল্লাহ আব্বাসী এ কথা বলেন। এর আগে তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটেও বক্তব্য দেন।
এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, ‘যাঁরা ইসলামি রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদের বাংলাদেশের মানুষ চিনেছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেমের রক্তের ওপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। অতএব আপনারা যদি বর্তমান সরকারের সুযোগ-সুবিধা নেন, আপনাদের বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী—সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়।’
ইসলামি দলগুলোর উদ্দেশে এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, ‘আমরা শুনতে চাই, ক্ষমতায় গেলে হেফাজতের ১৩ দফার অন্তত ৩টি দফা আপনারা পূরণ করবেন, তার ওয়াদা দিতে হবে। প্রথমে কুখ্যাত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিকদের শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাঁবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাঁবেদারি করা যাবে না।’
এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে আমাদের নিরীহ ছাত্র ভাই আলেমদের বছরের পর বছর কারাগারে রেখেছে। তাঁরা এখনো মুক্তি পাননি, আমি ফারাবিসহ যাঁরা কারাগারে আছেন, তাঁদের মুক্তি চাই। তা না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।…প্রয়োজনে আমরা “মার্চ টু আদালত” শুরু করব।’
এর আগে জুমার নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর প্রাঙ্গণে ‘তাওহিদি ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এনায়েতউল্লাহ আব্বাসী। ‘আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে ফেসবুকে ও কবিতায় অবমাননার দায়ে’ রাখাল রাহা ও সোহেল গালিবের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।
জুমার নামাজের পর একটি মিছিল বায়তুল মোকাররম থেকে বের হয়ে পুরানা পল্টন, প্রেসক্লাব ঘুরে বায়তুল মোকাররমের পাশ দিয়ে শাপলা চত্বরে যায় এবং সেখানে সমাবেশ হয়। সমাবেশে ‘ইসলামিক রিভাইভাল ফ্রন্ট’ নামে প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া ‘বাংলাদেশ তিসরি ইনসাফ দল’-এর ব্যানারেও অনেকে অংশ নেন।
এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, ‘বাক্স্বাধীনতার দোহাই দিয়ে কোরআন-সুন্নাহবিরোধী যে-ই কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব। তখন আবার আমাদের চরমপন্থী বলবেন না।’
শাপলা চত্বরের সমাবেশে ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেন, ‘শাপলা চত্বর থেকে আমরা প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আল্লাহর শানে কটূক্তিকারী, নবীর (সা.) শানে কটূক্তিকারী কোনো ব্যক্তির অস্তিত্ব রাখব না ইনশা আল্লাহ। এই বাংলায় এটা ঘটুক, আমরা চাই না। আমরা চাই, আমাদের কর্তৃপক্ষ, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা নিজেরা উদ্যোগ নিয়ে আইনের মাধ্যমে এর দ্রুত বিচার করবে।’
সমাবেশে রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) ও সোহেল গালিবের শাস্তির দাবিসহ ‘তাওহিদি ছাত্র-জনতা’র পক্ষে ছয় দফা দাবি তুলে ধরেন ইসলামি লেখক ও গবেষক আহমদ রফিক।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
