জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। পরে বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। তাদের এবার শিক্ষা নিতে হবে, আপনি কোন নেতার পেছনে দাঁড়াবেন, কাদের হয়ে কাজ করবেন, কাদের পেছনে ছুটবেন। দেশের বাইরে থেকে আপনাদের উসকানি দেবে, তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভোগী হবেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছি ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসতে। আমরা একটি নতুন রাজনৈতিক দল করতে করছি। বিগত সময়ে এ দেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এটি তাদের রক্তে মিশে গেছে। তাই আন্দোলনকারীদেরই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরই নেতৃত্বে থাকতে হবে। নাহলে পেছনের সারির সুবিধাবাজ অযোগ্য বা কম দেশপ্রেমী যারা তারা এ জায়গাটা নিয়ে নেবে।
তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে, আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলনে ছিল, তারা এখন টাকা ও ক্ষমতার আশায় প্রশ্রয় দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে বিভিন্ন থানার পুলিশ ও আদালতের বিচারক বিভিন্ন সুবিধার বিনিময়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের-আমাদের লড়াইয়ে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো খুনি হাসিনার কাছ থেকে আমাদের অসংখ্য শিক্ষা নেওয়ার আছে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
