বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির বিষয়েও কোনও তথ্য নেই তাদের কাছে।
সোমবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
এ সময় তিনি আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশির সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। দেশটিতে বাংলাদেশ মিশন এ নিয়ে খোঁজখবর নিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অর্থনৈতিক কারণে রোমানিয়াসহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না। আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান রফিকুল আলম।
প্রসঙ্গত, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। ওই মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
