ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফরের সার্বিক বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদুজ্জামান খান জুলাই-অগাস্টের আন্দোলন, সে সময় তার এবং তৎকালীন সরকারের অবস্থানসহ নানা বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘বাংলাদেশে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে। এটি ছিল জঙ্গি ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান।’
সংবাদ সম্মেলনে সাক্ষাৎকার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আসাদুজ্জামান খান কামাল হচ্ছেন বাংলাদেশের কসাই। দেশে যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়ে, শিক্ষার্থী, শ্রমিক, রিকশাওয়ালাদের নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম কসাই হচ্ছেন তিনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, নিউজ যারা করছে, তাদের মানটা বোঝেন। এটা আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ। পৃথিবীর কেউ কোনো কসাইকে প্ল্যাটফর্ম দেয় না।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
