প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ইন্ডিয়া ডট কম-এর প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে তার প্রেস উইং।
শুক্রবার (২৪ জানুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টস নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় পরিকল্পিত প্রচারণার অংশ।
হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান হিসেবে ড. ইউনূস কোনো অর্থ দেননি জানিয়ে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায়, ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত বক্তব্যও মিথ্যা।
এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনো ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না বলেও জানায় প্রেস উইং।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
