সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে খোঁজ খবর নেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।
রিজভী বলেন, অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরো কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল।
তিনি বলেন, যারা আগুন নেভানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে। তার একজন সোয়ানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। সরকার পালিয়ে গেলেও রন্ধে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামোদ করছে।
তিনি আরো বলেন, এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেয়া হয় তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।
এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
