সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংবিধান সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী সপ্তাহে সারা দেশে জরিপ শুরু করবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেয়া হয়।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান কেবল নির্বাচন সংক্রান্ত বিষয় নয়। তবে সংবিধানে নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করব। সুনির্দিষ্ট করে নির্বাচন কবে হবে, কী প্রক্রিয়ায় হবে- এসব বিষয় সরকার বলতে পারবে।
বিএনপির প্রস্তাবের ব্যাপারে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের প্রস্তাবগুলো আমরা পড়িনি। যতক্ষণ না পড়ছি, ততক্ষণ মন্তব্য করা সম্ভব না। অন্যান্য দলের পক্ষ থেকেও প্রস্তাব পেয়েছি। সেগুলোও পড়ব। বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে যে প্রস্তাব পাচ্ছি, সেগুলো হতে আলাপ-আলোচনার মাধ্যমে সুপারিশ তৈরি করা আমাদের দায়িত্ব।
সংবিধান সংস্কারের ওয়েবসাইটে ৫০ হাজারেরও বেশি মতামত এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আরো কয়েকটি সংগঠন ও নেতৃত্বস্থানীয় ব্যক্তির সঙ্গে সঙ্গে আমরা কথা বলব।
আলী রিয়াজ বলেন, সংবিধানের বিষয়ে বিবিএসের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে, যেন সব ধরনের মানুষের মতো আমরা পাই। নগর, গ্রাম, বয়স্ক, তরুণদের। এটাই আমাদের কাজ। কাজের অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
