এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। আজ বুধবার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। বিচারপতিরা এজলাস ছাড়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা আসামিদের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার জন্য যান।
এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, কেউ আমাকে ধরবে না, কাছেও আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরও খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না। আমি লিখব। আমাকে কাগজ-কলম দিতে হবে। এ সময় তাকে বেশ উত্তেজিত ও ছটফট করতে দেখা যায়।
আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে: প্রধান উপদেষ্টাআমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে: প্রধান উপদেষ্টা
আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নিতে প্রিজনভ্যানে উঠানোর সময় কয়েকজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে রাখেন। এ সময় তিনি তাদের হাত ছেড়ে দিতে বলেন।
এর আগে আদালতে শুনানিকালে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। এ সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জিয়াউল আহসান কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, আমি কখনও আয়নাঘরে চাকরি করিনি। আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম।
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহতগোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত
এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে। যা বলার আইনজীবী বলবেন। আইনজীবী বলার পর আপনার কিছু বলার থাকলে যোগ করবেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
