কোনো সরকারের অধিকার নেই সংবিধান সংশোধন করার। এটা একমাত্র পার্লামেন্ট করতে পারে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
হাসান আরিফ বলেন, একটা ধারণা থেকে প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বোধহয় সংবিধান সংশোধন করবে। আসলে কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধান সংশোধন করার। এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্ট সংশোধন করবে। প্রশ্ন হলো তারা কি সংশোধন করবে?
আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন তারা সংবিধান সংশোধন করবেন জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, তাদের সামনে জনগণের যে প্রত্যাশা, যে দাবি, যে আকাঙ্ক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয়, তারা একটি খসড়া দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সাজেশন দেবেন। আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন, তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসেবে থাকবে সংবিধানের খসড়াটি। তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
