অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই-আগস্ট এই দেশে যে নৃশংস গণহত্যা হয়েছিল এই বিচার আমরা অচিরেই শুরু করবো। আমরা ন্যায়বিচার সম্পন্ন ও নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আইসিটি আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল গঠিত হয়ে যাবে। আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে একমাস হয়ে গেল, ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে দুই সপ্তাহ হলো। প্রচুর আলামত পেয়েছি। এখন আমাদের অনেক দ্বিধা প্রশ্ন দূর হয়ে যাবে।
আজ শুক্রবার বিকেলে ৪টার দিকে সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, এদেশে ‘কেউ সংখ্যা গুরু নয় কেউ সংখ্যালঘু নয়’ আমরা সবাই বাংলাদেশি এবং সমমর্যাদার অধিকারী। সবাই ধর্মের প্রতি সম্মান ও ভালবাসা নিয়ে থাকবো ও শান্তিতে থাকবে। আমরা সবাই হিন্দু ধর্মালম্বী ভাই-বোনদের পাশে দাঁড়াবো। দুর্গাপূজা অনুষ্ঠান যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন দেব ও সকল প্রকার সহযোগিতা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সনাতন ধর্মের বিভিন্ন নেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্তিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা কমান্ডড্যান্ট লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর কৃষ্ণ দাস সহ আরও অনেকে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
