শামসুল আরীফিন বাবলু:
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র উদ্যোগে বাংলাদেশের প্রাচীন ও সর্ববৃহত দল বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী ‘শেখ হাসিনা’র ৭৮তম শুভ জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লস এঞ্জেলেস’র ইন্ডিয়া’জ ক্লে পিট রেস্টুরেন্টে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আওয়ামী পরিবারের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসে জড় হন এবং উৎসব মূখর পরিবেশে তাঁদের প্রিয় নেত্রীর শুভ জন্মদিনের কেক স্লোগানে স্লোগানে কেটে শুভেচ্ছা জানাতে থাকেন!
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র সভাপতি জনাব শফিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব দিদার আহমেদ’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দলের সভাপতি জনাব শফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা আব্দুর রব, সহসভাপতি জহির আহমেদ পান্না, ক্যালিফোর্নিয়া রাজনীতির প্রান পুরুষ সংগ্রামী উপদেস্টা জনাব ফিরোজ আলম, ক্যালিফোর্নিয়া মহিলা আওয়াম লীগ সভাপতি শাহানা পারভিন, সহসভপতি হাসিনা বিন্তে হোছাইন, ‘বঙ্গবন্ধু পরিষদ’ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার’র সভাপতি জনাব নজরুল আলম, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাস্ট্র’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ।
জনাব শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন “মানুষ আবেগী হয়ে যে আন্দোলনে ঝাপিয়েছিল তা এখন রন্দ্রে রন্দ্রে টের পাচ্ছে। তাই দ্রুতই এ আঁধার কেটে যাবে এবং দেশের জনগনকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে দখলদার অবৈধ ইউনুস সরকারকে যেকোনো সময় মানুষ অবাঞ্চিত ঘোষনা করবে এবং আমাদের নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে তাঁর প্রধানমন্ত্রী’র দায়িত্বে পূন:বহাল করবে।”
আরোও বক্তব্য রাখেন ক্যা.স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজ মুহাম্মদ হাই এবং প্রেস সেক্রেটারী শামসুল আরীফিন বাবলু নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্বরচিত কবিতা ‘বঙ্গকন্যা’ আবৃত্তি করেন। এছাড়া অনুষ্ঠানকে অনন্য করতে যারা উপস্থিত হয়েছিলেন ক্যা.স্টেট আওয়ামী লীগের সহসভাপতি জনাব কাজল হোছাইন, বানিজ্য সম্পাদক শামসুর চৌ.পনির, বীর মুক্তিযোদ্ধা নোমান চৌ., পুতুল রহমান, সালমা খানম, স্নিগ্ধা শেখ, নজরুল ইসলাম পঙ্খী সহ আরোও অনেকে। উপস্থিত ছিলেন সাংবাদিক তপন দেবনাথ।

অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্যা.স্টেট আওয়ামী লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা আব্দুর রব।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র জ্যেস্ট সন্তান এবং আওয়ামী লীগ’র সভাপতি তিনি।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
