দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর স্বার্থে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এখানে ইমোশনাল কথাবার্তার কোনও সুযোগ নেই। বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রের পাশাপাশি বাণিজ্যিক দিকও রয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে ইলিশ রপ্তানি নিয়ে নেতিবাচক মন্তব্য করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি করছে, সেটা তো আমরা পাচ্ছি। তারা পেঁয়াজের ওপর শুল্ক কমিয়ে দিয়েছে।
তিনি বলেন, এতদিন ইলিশ রপ্তানি না হলেও চোরাপথে ঠিকই দেশটিতে ইলিশ পাচার হচ্ছে। এতে দেশ রপ্তানি আয় থেকে বঞ্চিত হচ্ছিল। রপ্তানি হওয়াতে আমাদের রপ্তানি আয় বাড়বে। অনেক বিষয় বিবেচনা করেই ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
ড. সালেহ উদ্দিন বলেন, আমরা তিন হাজার মে.টন রপ্তানির অনুমোদন দিয়েছি। যা আমাদের মোট উৎপাদনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার (২১ সেপ্টেম্বর) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ৮ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।
এ লক্ষ্যে রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে। পরে উপহাইকমিশন বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।
এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মত দিয়েছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
