আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। বিষয়টির সঙ্গে পরিচিত বেশ কয়েকজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ড. ইউনূসের বৈঠকের জন্য চলতি মাসের শুরুর দিকে নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় ঢাকা।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রগুলো জানায়, বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ পরিষদের ফাঁকে একটি বৈঠকের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয় যেখানে উভয় নেতা উপস্থিত থাকবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে অস্থিরতা তৈরি হয়েছে তা এই বৈঠকের মাধ্যমে নিরসন করা সম্ভব হবে বলে আশা করা হয়।
তবে ভারতের এজেন্ডায় এ ধরনের বৈঠকের বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে মোদী আলাদা করে বৈঠকের সময় পাবেন না। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন। এছাড়া ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়টি তার সময়সূচিতে নেই।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, স্বল্প সময়ের নোটিশে তারা শেখ হাসিনাকে ভারতে ঢোকার অনুমতি দিয়েছেন। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। পরবর্তীতে তার গন্তব্য কোথায় হবে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
