জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
সম্প্রতি নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল- সেসব বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পদত্যাগের পর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে সোহেল তাজ বলেন, ‘আমি তিন দফা নিয়ে একটি আন্দোলন করেছি ৩ নভেম্বর জাতীয় চার নেতার হত্যার বিচারের দাবিতে। যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম, জাতীয় চার নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম?’
তিনি বলেন, ‘শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে ২০২৩ সালের ৩ নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। তিনি (শেখ হাসিনা) রাত ১২টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আমার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় চার নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
