জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘এই গণহত্যাকারীদের সঙ্গে জড়িতদের ক্ষমা করার অধিকার কারও নেই। এছাড়াও প্রতিশোধ নেবো না বলতে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না এমনটাই বোঝানো হয়েছিল।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্রসমাজ এই আন্দোলন শুরু করলেও পরবর্তী সময়ে সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কোলের দেড় মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধাও এই আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন। মা তার দেড় মাসের বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে, আমার আর বড় শিশু নেই থাকলে পাঠিয়ে দিতাম। আমারতো আর বড় সন্তান নেই। তাই কোলের শিশুকে নিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘তাদের পরিকল্পনা ছিল সরকার টিকিয়ে রাখতে হবে। মানুষ যা মারা যাবে কোনো অসুবিধা নেই। এজন্য শুধু স্থলভাগেই গুলি ছোড়েনি, আকাশ থেকেও গুলি ছুড়ে মানুষ হত্যা করা হয়েছে। এমন কিছু এদেশের মানুষকে দেখতে হবে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এসময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের মরদেহ গুম করা হয়েছে। আশুলিয়ার ঘটনা দেখেছেন, সেখানে ভ্যানের ওপর মরদেহের স্তূপ, সেখানে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি! এসব ঘটনা যারা ঘটিয়েছে আমরা সরকারের কাছে আবেদন জানাবো তাদের অবশ্যই বিচারের আওতায় আনতেই হবে। এই গণহত্যা ক্ষমা করার অধিকার কারও নেই।’
বিগত সাড়ে ১৫ বছরের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের সঙ্গে যে বৈরী আচরণ করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিস কেড়ে নেওয়া হয়েছে, স্বস্তির সঙ্গে আমাদের চলতে দেওয়া হয়নি, দফায় দফায় নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত দিশেহারা সরকার আমাদের নিষিদ্ধ করে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেবো না। এর মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেবো না। কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে। তাকে শাস্তি পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে, আবার সাড়ে ১৫ বছর ধরে যেসব অপরাধ করা হয়েছে তারও বিচার করতে হবে।’
শাপলা চত্বরে যা হয়েছে তা আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা নিজ মুখে স্বীকার করেছেন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা হুমকি দিতেন বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের অবস্থা হবে। তারা সেদিন কী করেছিলেন যা দিয়ে হুমকি দিতো! এটিও আরেকটি গণহত্যা ছিল। এই সরকারের সাড়ে ১৫ বছরে আমাদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। আমরা তবুও তাদের সেই কথা অমান্য করে রাজপথে নেমেছি।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
