বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টায় কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে। উপসাগরীয় অঞ্চল আমিরাতেই তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে। বাংলাদেশ থেকে আরও নিয়োগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা জানান বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।
এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের চমৎকার বন্ধু এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন। বাংলাদেশ কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছে।
কুয়েতে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সেনা কর্মরত রয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী পাঠাতে চাই।
বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয় তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা চাই।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
